কুমিল্লায় ৪ ইউনিয়নের ২টিতে আ.লীগ প্রার্থী জয়ী

কুমিল্লা প্রতিনিধি
২৪ মে ২০১৭, ০৪:১২আপডেট : ২৪ মে ২০১৭, ০৪:১৯

ইউপি নির্বাচন

কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ২টি, সদর দক্ষিণ উপজেলার ১টি এবং চান্দিনা উপজেলার ১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ২টিতে আওয়ামী লীগ এবং ১টিতে বিএনপি এবং ১টিতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী জয়ী হয়েছেন। মঙ্গলবার (২৩ মে) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলম এসব তথ্য জানিয়েছেন।

মো. খোরশেদ আলম জানান, বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নে বিএনপি প্রার্থী সৈয়দ মাশরুল হক (ধানের শীষ), শাকপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী দেলোয়ার হোসেন (আনারস), সদর দক্ষিণ উপজেলার পেরুল উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আবুল বাশার (নৌকা) এবং চান্দিনা মহিচাইল ইউনিয়নে (স্থগিত ২ কেন্দ্র) আওয়ামী লীগের প্রার্থী আবু মুছা মজুমদার (নৌকা) জয় পেয়েছেন।

এদিকে, কেন্দ্র দখল, জাল ভোট দেওয়া, এজেন্ট বের করে দেওয়াসহ কেন্দ্রে ক্ষমতাসীন দলের প্রভাব বিস্তারের নানা অভিযোগ এনে দুপুরে ভোট বর্জনের ঘোষণা দিয়েছিলেন সদর দক্ষিণ উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের বিএনপির প্রার্থী আমন উল্লাহ আমান।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম