শেরপুরে ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

শেরপুর প্রতিনিধি
২৪ মে ২০১৭, ০৬:১২আপডেট : ২৪ মে ২০১৭, ০৬:২৪

ভ্রাম্যমাণ আদালত

শেরপুরের নালিতাবাড়ীতে দশম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে নূরে আলম (২৮) নামে একজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান এ দণ্ড দেন। নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত নূরে আলম উপজেলার উত্তর কাপাশিয়া গ্রামের ছফর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে পৌর শহরের গড়কান্দা ফাজিল মাদরাসার দশম শ্রেণির এক ছাত্রীকে নূরে আলম উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে ওই ছাত্রীর অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। মঙ্গলবার নালিতাবাড়ী থানার পুলিশ নূরে আলমকে আটক ভ্রাম্যমাণ আদালতে নিয়ে আসে। পরে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম