পিরোজপুরে প্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি
২৪ মে ২০১৭, ০৬:৪৬আপডেট : ২৪ মে ২০১৭, ০৬:৫৯

আদালত

পিরোজপুরের নাজিরপুর উপজেলার চর মাটিভাঙ্গা গ্রামের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে লাহু মোল্লা (৪৬) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৩ মে) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ২ এর বিচারক মো. এস এম জিল্লুর রহমান আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। একই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আ. রাজ্জাক খান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

আ. রাজ্জাক খান জানান, যাবজ্জীবন ছাড়াও লাহু মোল্লাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১১ এপ্রিল বিকালে ১৪ বছর বয়সী কিশোরীটিকে ধর্ষণ করে প্রতিবেশী লাহু মোল্লা। ১৯ এপ্রিল মেয়েটির বাবা বাদী হয়ে নাজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে লাহু মোল্লাকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের