দাবদাহে ১১টি পোশাক কারখানার সাড়ে তিনশ শ্রমিক অসুস্থ

গাজীপুর প্রতিনিধি
২৪ মে ২০১৭, ২২:৩৮আপডেট : ২৪ মে ২০১৭, ২২:৫১

গাজীপুরে পোশাক কারখানার অসুস্থ শ্রমিকদের হাসপাতালে নেওয়া হচ্ছে দাবদাহের কারণে গাজীপুরের কোনাবাড়ির কাশিমপুর, জরুন, নয়পাড়া শিল্প এলাকার ১১টি পোশাক কারখানার সাড়ে তিনশ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকার অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৪ মে) সকালে এ ঘটনা ঘটে। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (ওসি) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় শিল্প পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গাজীপুরে কোনাবাড়ির কাশিমপুর, জরুন, নয়পাড়া শিল্প এলাকার কারখানাগুলোর শ্রমিকরা প্রতিদিনের মতো বুধবার সকালে কাজে যোগ দেন। এর আধাঘণ্টা পরই কটন ক্লাব বিডি লিমিটেড, মুনটেক্স, পালকি, তাসনিয়া ফ্যাব্রিক্স, মাল্টিসেফ ও আলিম নিটওয়্যার লিমিটেডসহ ওই এলাকার অন্তত ১১টি কারখানার শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। শ্রমিকদের অনেকের বমি ভাব, মাথা ঘোরানো ও পেট ব্যাথার মতো শারীরিক সমস্যা দেখা দিতে থাকে। কারও কারও খিচুনিও শুরু হয়। কয়েকঘণ্টার ব্যবধানে এই কারখানাগুলোর অন্তত সাড়ে তিনশ শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
পরে অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে অন্য শ্রমিকরা কারখানার কাজ বন্ধ করে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সহায়তা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই ১১টি কারখানা ছুটি ঘোষণা করা হয়।
কোনাবাড়ী শরীফ জেনারেল হাসপাতালের চিকিৎসক বাবুল আহমেদ শরীফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শ্রমিকরা প্রচণ্ড গরমে হিটস্ট্রোক করেছেন। অনেক সময় এ ধরনের ঘটনায় একজনের দেখাদেখি অন্যরাও আক্রান্ত হন। এ ক্ষেত্রেও তাই ঘটেছে।’ তবে অসুস্থ শ্রমিকদের অধিকাংশই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানান তিনি।
গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পোশাক কারখানার শ্রমিক অসুস্থ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়।’ তিনি বলেন, ‘গত শনিবার থেকে প্রতিদিনই এ এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ছেন। তবে আজ (বুধবার) একইসঙ্গে ১১টি কারখানার অনেক শ্রমিক একসঙ্গে অসুস্থ হয়েছেন।’

আরও পড়ুন-

ভারতে পাচার হওয়া ১১ ব্যক্তি দেশে ফিরেছেন

হাসপাতালের নির্মাণ কাজ নিয়ে সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে ২ ছাত্রলীগ নেতা আহত

/জেবি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম