চট্টগ্রামে ১৪ প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো
২৭ মে ২০১৭, ১৯:৫৫আপডেট : ২৭ মে ২০১৭, ১৯:৫৭

ভ্রাম্যমাণ আদালত

পণ্য তালিকা প্রদর্শন না করা, ওজনে কারচুপি, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে চট্টগ্রামে ১৪টি প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৭ মে) জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী ও মো. তৌহিদুল ইসলাম নগরীর দুই নম্বর গেইটের কর্ণফুলী কমপ্লেক্স, বহদ্দারহাট ও ইপিজেড বাজারে পৃথকভাবে অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করেন।

জেলা প্রশাসনের স্টাফ অফিসার ইশতিয়াক আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ (শনিবার) জেলা প্রশাসনের দুটি বাজার মনিটরিং টিম নগরীর তিনটি এলাকায় অভিযান চালিয়েছে। এতে ১৪টি প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদের আগ পর্যন্ত এ ধরনের অভিযান চলবে।’

জেলা প্রশাসন সূত্র জানায়, কর্ণফুলী কমপ্লেক্স ও বহদ্দারহাট বাজারে ৬টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী। অন্যদিকে, ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম ৮টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশনসহ (বিএসটিআই) আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম