চট্টগ্রামে ১৫ দোকানকে জরিমানা

চট্টগ্রাম ব্যুরো
০৪ জুন ২০১৭, ০১:২৫আপডেট : ০৪ জুন ২০১৭, ০১:২৯

চট্টগ্রাম চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫টি দোকানকে ৮০ হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়,নগরীর বহদ্দার হাট এলাকায় কামাল স্টোরকে পণ্যের মূল্য,পরিমাণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সর্বোচ্চ খুচরা মূল্যের তথ্য উল্লেখ না করে চা পাতা মোড়কজাত করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন অপরাধে আরও সাতটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার (৩ জুন) দুপুরে নগরীর বহদ্দার হাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার।


ভ্রাম্যমাণ আদালতের আরেকটি টিম চাকতাই এলাকায় জিলানী স্টোরকে মেয়াদোত্তীর্ণ ঘি রাখার অপরাধে ৩০ হাজার টাকা এবং কাজীর দেউরি বাজারের নাসির অ্যান্ড ব্রাদার্সকে তালিকায় ৮৪ টাকা লিখে ৯০ টাকায় ছোলা বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করে।  মূল্য তালিকা না থাকায় আরও চারটি প্রতিষ্ঠানকে ১০ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়। এছাড়া নগরীর কর্ণেল হাট বাজারে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরাদ আলী ও শান্তা রহমান পৃথকভাবে এসব এলাকায় অভিযান পরিচালনা করেন।

/এনআই/ এপিএইচ/

আরও পড়ুন: ‘আরও অস্ত্রের খোঁজে রবিবার ডোবার পানি সেচ দেওয়া হবে’



সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম