আরও অস্ত্রের খোঁজে পূর্বাচলে ডোবার পানি সেচ দেওয়া হবে আজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ জুন ২০১৭, ০০:৪২আপডেট : ০৪ জুন ২০১৭, ০৮:৫৯
image

আরও অস্ত্রের খোঁজে পূর্বাচলে ডোবার পানি সেচ দেওয়া হবে আজ

রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ডোবা ও আশেপাশের এলাকায় শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান চালানো হয়েছে। তবে নতুন করে কোনও অস্ত্র বা বিস্ফোরক পাওয়া যায়নি। ডোবায় আরও অস্ত্র আছে কিনা, তা খুঁজে দেখতে আজ রবিবার ডোবার পানি সেচ দেওয়া হবে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক শনিবার বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ডোবা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অভিযান দ্বিতীয় দিনের মতো শেষ হয়েছে। আরও অস্ত্র আছে কিনা, রবিবার ডোবার পানি সেচ দিয়ে তল্লাশি করে দেখা হবে।’

মঈনুল হক আরও বলেন, ‘শুক্রবার ঢাকার বোম ডিসপোজাল ইউনিট ডোবা থেকে উদ্ধার করা হাত তৈরি ৪২টি গ্রেনেড ও ৫৮টি টারবাইন সেল নিষ্ক্রিয় করেছে।’

শনিবার (৩ জুন) সকাল থেকে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থল ও তার আশেপাশের এলাকা ঘিরে রাখে। জোরদার করা হয় ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা। এ সময় ঘটনাস্থলের আশেপাশে জনসাধারণকে প্রবেশ করতে দেয়নি পুলিশ।

এ ব্যাপারে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ডোবা ও আশেপাশের এলাকায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান চালানো হয়েছে। তবে নতুন করে কোনও অস্ত্র বা বিস্ফোরক পাওয়া যায়নি।

তিনি আরও জানান, পূর্বাচলের ওই ডোবা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে রূপগঞ্জের ভোলাবো বাসুন্দা এলাকার শীতলক্ষ্যা নদী থেকে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় পাচঁটি এসএমজি উদ্ধার করেছে পুলিশ।

তিনি বলেন, ‘ডোবার অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী শীতলক্ষ্যা নদীতে তল্লাশি চালানো হয়। সেখানে একটি বস্তা পাওয়া যায়।  বস্তার ভেতরে ওই এসএমজিগুলো ছিল।’

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ বাংলা ট্রিবিউনকে জানান, শনিবার সকাল সাড়ে নয়টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই ডোবায় তল্লাশি চালায়। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত রাখে। তবে কোনও অস্ত্র, গুলি, বিস্ফোরক বা গোলাবারুদ পাওয়া যায়নি।

/এমএ/এমএইচ/ এপিএইচ/

আরও পড়ুন- 

শীতলক্ষ্যা থেকে আরও ৫টি এসএমজি উদ্ধার

 ব্যাগে করে ডোবায় লুকিয়ে রাখা হয়েছিল অস্ত্র ও গোলাবারুদ

 
 
 



সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী