যশোরে মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু

যশোর প্রতিনিধি
০৪ জুন ২০১৭, ০৫:৫৮আপডেট : ০৪ জুন ২০১৭, ০৬:০০

যশোর যশোরে মোটরসাইকেলের ধাক্কায় কাসেম বিশ্বাস (৬০) নামে কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল চারটার দিকে যশোরের চৌগাছা উপজেলার পুড়াপাড়া বাজারে দুর্ঘটনাটি ঘটে।
যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাসেম বিশ্বাস মারা যান। তার বাড়ি চৌগাছার ভাটপাড়া গ্রামে।
নিহতের ছেলে মফিজুর বিশ্বাস জানান, শনিবার বিকালে তার বাবা বাইসাইকেলে করে বাড়ি থেকে পুড়াপাড়া বাজারে যান।পথে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বিকাল সাড়ে পাঁচটার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
}হাসপাতালের সার্জারি বিভাগের ইন্টার্ন ডা. দেলোয়ার হোসেন তার (কাসেম) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম