দুই বোতল ফেনসিডিলসহ ক্রিকেটার মুশফিকের ভাই মিজু গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০৪ জুন ২০১৭, ১৯:২৬আপডেট : ০৪ জুন ২০১৭, ১৯:৫০

  মোজাহিদুর রহিম মিজু

বগুড়ায় দুই বোতল ফেনসিডিলসহ মোজাহিদুর রহিম মিজু (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের বড়ভাই।

শনিবার দুপুরে শহরের বৃন্দাবনপাড়া এলাকা থেকে দুই বোতল ফেনসিডিলসহ আটকের পর গ্রেফতার দেখালেও এ তথ্য গোপন রেখেছিল সদর থানা পুলিশ। তবে রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সদর থানার এএসআই শামসুল আলম তার বিরুদ্ধে মামলা করেছেন।

তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই মহসিন জানান, এএসআই শামসুল আলম শনিবার দুপুরে শহরের বৃন্দাবনপাড়া এলাকা থেকে বিক্রির সময় দুই বোতল ফেনসিডিলসহ মোজাহিদুর রহিম মিজুকে গ্রেফতার করেন।

আদালতে নেওয়ার পর মুখ ঢাকেন মিজু

মামলা দায়েরের পর রোববার দুপুরে আদালতে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম তাকে জেল হাজতে পাঠিয়েছেন।

পুলিশের এই কর্মকর্তার দাবি, মোজাহিদুর শুধু মাদক সেবন নয়; বিক্রির সঙ্গেও জড়িত।

এ ব্যাপারে মিজুর বাবা মাহমুদ হামিদ তারা কথা বলতে রাজি হননি।

তার চাচা বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেজবাউল হামিদ মেজবা দাবি করেন, তাদের পরিবারে কারও মাদক সেবনের রেকর্ড নেই। তার বিশ্বাস কেউ শত্রুতাবশত: ভাতিজা মিজুকে ফাঁসিয়েছে।

/টিএন/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি