না.গঞ্জে দূষণের মাত্রা বাড়ছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ জুন ২০১৭, ১১:৪৩আপডেট : ০৫ জুন ২০১৭, ১৩:০৪

না.গঞ্জে দূষণের মাত্রা বাড়ছে

নারায়ণগঞ্জে পরিবেশ দূষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। পরিবেশ অধিদফতরের অভিযান ও জারিমানা আদায় কোনও কিছুই কমাতে পারছে না এ দূষণের মাত্রা। নারায়ণগঞ্জের নদী, খাল-বিল, ডোবা ও নালা  কলকারখানার বর্জ্য মিশ্রিত বিষাক্ত কালো পানিতে সয়লাব। এ কারণে শ্বাসকষ্ট ও চর্ম রোগসহ নানা ধরণের রোগ দেখা দিচ্ছে।

প্রচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জের চারপাশ ঘিরে রেখেছে শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, বালু ও তুরাগ নদী। ঢাকা নারায়ণগঞ্জে গড়ে উঠা বিভিন্ন শিল্প-কাখানার বর্জ্য নিষ্কাশনের লাইনগুলো এই চার নদীর সঙ্গে সংযুক্ত। এছাড়া অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠানের ইটিপি থাকলেও তা চালানো হয় না বলে অভিযোগ রয়েছে। 

ঢাকার শ্যামপুর, ডেমরা, নারায়ণগঞ্জের পাগলা, নয়ামাটি, ফতুল্লার  বিসিক শিল্প নগরী এবং সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের শিল্প-কারখানার পানি কোনও ধরণের পরিশোধন ছাড়াই  নগরীর ১৬টি খাল দিয়ে সরাসরি গিয়ে পড়ছে শীতলক্ষ্যা নদীতে। এসব বর্জ্য মিশে শীতলক্ষ্যার পানি এতটাই বিষাক্ত হয়েছে যে পানি ব্যবহার তো দূরের কথা,  দুর্গন্ধের কারণে মানুষকে নাকে রুমাল চেপে নদী পার হতে হয়।

না.গঞ্জে দূষণের মাত্রা বাড়ছে

সিদ্ধিরগঞ্জের গোদনাইল জেলে পাড়ার বাসিন্দা মোসলে উদ্দিন জানান, নগরীরর এমন কোনও ডোবা নালা নেই যেখানে দূষিত পানি নেই। 

ফতুল্লার ডিএনডি শিবু মার্কেট এলাকার গৃহীনি শাহিনা বেগম জানান, শুধু কলকারখানার বর্জ্য মিশ্রিত পানিই নয়,  ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরার (ডিএনডি) বাঁধ এলাকাসহ শিবু মার্কেট এলাকার পানি নিষ্কাশনের কারণে এ খাল ময়লার ভাগারে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই নোংরা পানি বাড়ি ঘরে ঢুকে।

পরিবেশ অধিদফতর সূত্র জানায়, নারায়ণগঞ্জে ৩৬৩টি প্রতিষ্ঠান থেকে তরল বর্জ্য নিষ্কাশ হয়, তার মধ্যে ইটিপি (ট্রিটমেন্ট প্লান্ট) আছে ২৪৭টির। ইটিপি নেই ৮৭ টির। ডাইং আছে ২৮৭টি। এর মধ্যে ইটিপি নির্মাণাধীন ২৯টির। স্টিল ও রি রোলিং মিল ৭৮টি। ইটভাটা ৩২৪টি। তার মধ্যে জিকজাক পদ্ধতিতে গড়া ১৭৬টি। বাকি ইটভাটাগুলো পরিবেশ দূষণ করছে। এছাড়া উচ্চ আদালতে রিট করেছে ৬৪টি প্রতিষ্ঠান। আর মামলা চলছে ১৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।  পরিবেশ অধিদফতরের হিসাব বলছে, গত কয়েক বছরে পরিবেশ দূষণকারী শিল্প-প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে ৩০ কোটি ২১ লাখ টাকা।

না.গঞ্জে দূষণের মাত্রা বাড়ছে

নারায়ণগঞ্জে পানি দূষণ মাত্রাতিরিক্ত স্বীকার করে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মোজাহিদুল ইসলাম বলেন, ‘যে সব প্রতিষ্ঠান এখনো ইটিপি প্লান্ট নির্মাণ করেনি তাদের একটি নিদৃষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের পর তাদের কোনও ধরণের ছাড় দেওয়া হবে না। যে সব প্রতিষ্ঠানে ইটিপি প্লান্ট আছে কিন্তু খরচ বাঁচানোর জন্য নিয়মিত চালায় না তাদের মনিটরিং করছে পরিবেশ অধিদফতর। 

তিনি আরও বলেন, পরিবেশ অধিদফতরের যে কোনও কাজ করতে গেলে প্রেসার আসে। এই প্রেসার অতিক্রম করেই আমাদের কার্যক্রম চালাতে হয়। নারায়ণগঞ্জের অনেক বড় বড় প্রতিষ্ঠানে একাধিকবার এনফোর্সমেন্ট অভিযান পারিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। জনগণকে পাশে পেলে রাজনৈতিক দুর্বৃত্তদের বিতাড়িত করে পরিবেশ রক্ষায় কাজ করতে পারবো। 

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া জানান, যে সব প্রতিষ্ঠান ইটিপি নির্মাণ করেনি তাদের ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের মাধ্যমে ইটিপি নির্মাণে বাধ্য করা হবে। আর যারা নির্মাণ করেছে কিন্তু প্লান্ট নিয়মিত চালু রাখছে না তাদের চাপ দেওয়া হবে। এছাড়াও ইন্ডাস্ট্রিজের মালিকদের পরিবেশের প্রতি দায়বদ্ধাতা এবং পরিবেশ রক্ষায় সচেতনা বৃদ্ধির জন্য কাজ করছি।

/জেবি/

আরও পড়তে পারেন: লংগদুতে হামলার ঘটনায় খাগড়াছড়িতে আধাবেলা অবরোধ চলছে

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম