রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রংপুর প্রতিনিধি
০৫ জুন ২০১৭, ১২:০৬আপডেট : ০৫ জুন ২০১৭, ১২:০৮

রংপুর রংপুর নগরীর দমদমা এলাকায় দুটি  যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও  ৪০ জন যাত্রী। সোমবার (৫ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রংপুর নগরীর দমদমা ব্রিজের ওপরে ঢাকা থেকে রংপুরগামী খালেক এন্টারপ্রাইজের নাইট কোচ এবং ঢাকাগামী সোনার মদিনা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খালেক এন্টারপ্রাইজের বাসের ড্রাইভার আনোয়ার হোসেন নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
রমেকের কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনায় আহত যাত্রীরা চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।’
/এসএস/ এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের