গাজীপুরের জেলা প্রশাসককে হুমকি দেওয়ায় থানায় জিডি

গাজীপুর প্রতিনিধি
১৬ জুন ২০১৭, ০৭:০৯আপডেট : ১৬ জুন ২০১৭, ০৭:১৯

গাজীপুর
গাজীপুরের জেলা প্রশাসককে হুমকি দিয়েছে স্থানীয় এক আবাসিক হোটেল ব্যবসায়ী। এ ব্যাপারে জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বৃহস্পতিবার জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
জয়দেবপুর থানার ডিউটি অফিসার এসআই মো. হুমায়ুন কবীর জানান, বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থিত রাজমনি ইন্টারন্যাশনাল নামের এক আবাসিক হোটেলের মালিক পরিচয় দিয়ে এক ব্যক্তি গাজীপুর জেলা প্রশাসকের দাফতরিক মোবাইল নম্বরে ফোন দেয়। এসময় ওই ব্যক্তি তার হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে কোনও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান পরিচালনা না করার জন্য বলে। এ ধরনের অভিযান পরিচালনা করা হলে জেলা প্রশাসককে দেখে নেওয়ার হুমকি দেয় ওই ব্যক্তি। এ ঘটনায় গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বাদী হয়ে জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি (নং-১০৫১, তাং-১৫/০৬/১৭ইং) করেছেন।
স্থানীয়রা জানান, গাজীপুরের অধিকাংশ আবাসিক হোটেলে বিভিন্ন প্রভাবশালীর ছত্রচ্ছায়ায় দীর্ঘদিন ধরে নানা রকম অসামাজিক ও সন্ত্রাসী কার্যকলাপ চলছে। এ ব্যাপারে এলাকাবাসী একাধিকবার প্রতিবাদ করলেও এসব কার্যকলাপ বন্ধ হয়নি।
/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী