বানিয়াচংয়ে চান্দের গাড়ি খাদে পড়ে দুইজন নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
১৯ জুন ২০১৭, ১৯:৪৩আপডেট : ১৯ জুন ২০১৭, ১৯:৫৮

হবিগঞ্জ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় চান্দের গাড়ি খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। সোমবার (১৯ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের শুটকি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত একজনের নাম হাফিজ উল্লাহ। তিনি আজরিমীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য। তাৎক্ষণিকভাবে অন্য জনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুকটি ব্রিজ এলাকায় চান্দের গাড়িটি পাশের খাদে পড়ে পানির নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই হাফিজ উল্লাহ নিহত হয়। অন্য একজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম