ঝিনাইদহে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি কিশোর নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
২১ জুন ২০১৭, ০৩:০৭আপডেট : ২১ জুন ২০১৭, ০৩:১৬

বাংলাদেশ-ভারত সীমান্ত ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সোহেল রানা (১৬) ও হারুন অর রশিদ (১৫) নামে দুই বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদুল কবির ও ৫৮ বিজিবি’র উপ-অধিনায়ক (অতিরিক্ত পরিচালক) জসিম উদ্দীন বাংলা ট্রিবিউনকে জানান, তারা বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন।
নিহত সোহেল রানা খোশালপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও বাকোশপোতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং হারুন অর রশিদ শ্যামকুড় গ্রামের কাউসার আলীর ছেলে ও শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টার দিকে খোশালপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে সোহেল ও হারুন। টের পেয়ে বিএসএফ তাদের ধাওয়া দেয়। এসময় বিএসএফ ওই দুই কিশোরকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে তারা আহত হয়।
মহেশপুর থানার ওসি আহমেদুল কবির বলেন, ‘খোশালপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি কিশোরের নিহত হওয়ার খবর শুনেছি। তবে বিজিবির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।’
৫৮ বিজিবি’র উপ-অধিনায়ক জসিম উদ্দীন বলেন, বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার কথা শুনেছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

আরও পড়ুন-

সিলেটে নতুন বাড়িতে ওঠা হলো না লন্ডনে নিহত মকররম আলীর

হাঁটু পানিতেই কাটবে জুরাইনবাসীর ঈদ!

/এমএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের