দেশে ফিরলো পাচারের শিকার ৯ বাংলাদেশি নারী ও শিশু

বেনাপোল প্রতিনিধি
২৩ জুন ২০১৭, ০৭:০৫আপডেট : ২৩ জুন ২০১৭, ০৭:০৮

বেনাপোল-পেট্রাপোল গেট। এই পথে দেশে ফেরত আসে পাচারের শিকার ৯ নারী ও শিশু।

ভারতে পাচার হওয়ার চার বছর পর দেশে ফিরলো ৯ জন  বাংলাদেশি নারী ও শিশু। বৃহস্পতিবার বিকেলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে হস্তান্তর করেন। এ সময় বিজিবির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

দেশে ফেরত আসারা হচ্ছেন জোহরা খাতুন, রিনা বিবি খাতুন, জান্নাতুল ফেরদৌস, রোজিনা খাতুন, সাগরিকা, সালমা খাতুন, জোসনা বেগম এবং শিশু রবিউল ও শামিম।  এদের বাড়ি যশোর, নড়াইল, সুনামগঞ্জ, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি সূত্র জানায়, দেশে ফেরত আসা ৯ জন বাংলাদেশি নারী ও শিশু বিনা পাসপোর্টে  ভারতে গিয়ে সে দেশের  আলীপুর ও মুম্বাই পুলিশের হাতে আটক হন। পরে তাদেরকে  পুলিশ জেলহাজতে পাঠায়। সেখান থেকে ‘লিলুয়া’  ও ‘সংলাপ’ নামে দুটি মানবাধিকার সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিয়ে নিজেদের হেফাজতে রাখেন। পরে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (ওসি) ওমর শরিফ ৯ জন বাংলাদেশি নারী ও শিশু ফেরত আসার বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে যশোর মহিলা আইনজীবী সমিতি  তাদেরকে গ্রহণ করে অভিভাবকের কাছে তুলে দেবেন।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের