পাহাড় কেড়ে নিয়েছে কিছু মানুষের স্বপ্ন

জিয়াউল হক, রাঙামাটি
২৪ জুন ২০১৭, ০৭:৩৫আপডেট : ২৪ জুন ২০১৭, ০৭:৩৫

রাঙামাটিতে পাহাড় ধস (ফাইল ফটো) পাহাড়,ঝর্ণা আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আর রূপের রাণী খ্যাত রাঙামাটি হঠাৎই পরিণত হলো মৃত্যুপুরীতে। স্মরণকালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের শিকার হয় এখানকার বাসিন্দারা। প্রবল বর্ষণে পাহাড় ধসের ঘটনায় সর্বশেষ বুধবার (২১ জুন) রাঙামাটিতে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১২০ জনে।  আহত হয়েছেন অনেকেই। পাহাড় ধসে পরিবারের সদস্যদের হারিয়ে অনেকেই এখন বাকরুদ্ধ। অনেকে আবার হাসপাতালের বেডে শুয়ে কাঁতরাচ্ছেন। এসব পরিবারের শেষ গন্তব্য যে ঠিক কোথায় তা তারা নিজেরাও জানেন না।

হাসপাতালের বেডে চারদিন ধরে শুয়ে আছেন কিশোর জিয়াদ। জিহাদের চাচাতো বোন লিজা জানায়, পাহাড় ধসে তার পরিবারের মা-বাবা ছোট বোনসহ সবাইকে হারিয়েছেন তিনি। মাটিচাপা থেকে অনেক কষ্টে উদ্ধার করা হয়েছিল জিয়াদকে। হাসপাতালে চারদিন ধরে বারবার মুর্ছা যাচ্ছিলেন তিনি।

রাঙামাটিতে পাহাড় ধস এদিকে একই পরিবারের মা ও ছোট ভাই-বোনকে হারিয়ে শোকে কাতর বিজিবি জোয়ান রুবেল আহম্মেদ। চাকরির সুবাদে সে জেলার বাইরে থাকায় প্রাণে বেঁচে যায়। রুবেল বলেন, ‘আমার বাকি জীবন একাই পার করতে হবে। আমার বাসায় লজিং মাস্টার আমার বন্ধু রাঙামাটি কলেজের বিএ ফাইনাল বর্ষের ছাত্র শরীফ সেও পাহাড় ধসের ঘটনায় নিহত হন। আমার দুঃখ কাকে বোঝাবো। আমি এতিম হয়ে গেলাম।’

এদিকে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।

তিনি বলেন, ‘পাহাড় ধসে স্মরণকালের ভয়াবহ হতাহতের ঘটনা ঘটেছে  রাঙামাটিতে। এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে এমনটাই প্রত্যাশা সবার।’

/এআর/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম