কালিয়াকৈরে ট্রাক-লেগুনার সংঘর্ষে নিহত ৩

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
২৪ জুন ২০১৭, ১৭:২১আপডেট : ২৪ জুন ২০১৭, ১৮:১৫

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষ। ছবি- প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। অন্তত আরও নয়জন আহত হয়েছেন। শনিবার বিকাল তিনটার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) প্রণয় ভূষন দাস বাংলা ট্রিবিউনকে তিনজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষ। ছবি- প্রতিনিধি প্রনয় ভূষন বলেন, ‘মৌচাকের দুর্ঘটনায় পাঁচজন রোগীকে হাসপাতালে আনা হয়। তিনজনকে হাসপাতালে আনার আগেই মারা যায়। তাদের পরিচয় জানা যায়নি। এছাড়া ফরিদা ও আবু বকর নামের দু্ইজনকে ঢাকা মেডক্যিাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

কোনাবাড়ি-সালনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার আহম্মেদ ট্রিবিউনকে বলেন, ‘তিনটার দিকে মৌচাক এলাকায় চন্দ্রাগামী যাত্রীবাহী লেগুনার সঙ্গে গাজীপুরগামী গরু বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে অন্তত ১২ জন লেগুনা যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যায়।’

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম