২ লাখ মুসল্লির অংশগ্রহণে দিনাজপুরে ঈদ জামাত অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
২৬ জুন ২০১৭, ১১:৪৫আপডেট : ২৬ জুন ২০১৭, ১২:০৫

২ লাখ মুসল্লির অংশগ্রহণে দিনাজপুরে ঈদ জামাত অনুষ্ঠিত (ছবি- দিনাজপুর প্রতিনিধি)

দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে প্রায় দুই লাখ মানুষের সমাগমে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জুন) সকাল ৯টায় ৫শ’ ১৬ ফুট প্রস্তের ৫২ গম্বুজ বিশিষ্ট নবনির্মিত মিনারে ঈদের এ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের এ জামাতে ইমামতি করেন দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদের খতিব শামসুল ইসলাম কাশেমী। ঈদের জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
এতে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, বিচারপতি এনায়েতুর রহিম, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার হামিদুল আলম প্রমুখ।
এর আগে স্বল্প পরিসরে এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে এবারই প্রথম এখানে নবনির্মিত ৫২ গম্বুজ বিশিষ্ট মিনারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ জামাতে প্রায় পাঁচ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছিলেন সংশ্লিষ্টরা।
এদিকে, মুসল্লিদের নিরাপত্তার জন্য এখানে প্রায় পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন ছিল। পাশাপাশি নিয়োজিত ছিল র্যা ব, গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন স্তরের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম