নাফ নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৩

কক্সবাজার প্রতিনিধি
২৭ জুন ২০১৭, ২৩:২০আপডেট : ২৭ জুন ২০১৭, ২৩:২১

কক্সবাজার কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে ভ্রমণে গিয়ে নৌকাডুবির ঘটনায় তিন শিশু নিখোঁজ হয়েছে। বাংলা ট্রিবিউনকে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ১৪ জনকে উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ তিনজন হলো টেকনাফ পৌরসভার ইসলাবাদের ছব্বির আহমেদ ওরফে মনু মিয়ার ছেলে মো. আমিন (৯), আনোয়ার ইসলামের ছেলে আনোয়ার সাদেক (৮) ও টেকনাফ সদর ইউনিয়নের উত্তর নাজির পাড়ার হামিদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (১৬)।
ওসি মাইন উদ্দিন বলেন, মঙ্গলবার (২৭ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে টেকনাফ পৌরসভার জালিয়া পাড়ার নাফনদীর নতুন জেটি দিয়ে ছোট নৌকায় শিশুরা ভ্রমণে বের হয়। কিছুক্ষণ পর নৌকাটি ডুবে যায়। এসময় অন্য নৌকার লোকজন ১৪ জনকে উদ্ধার করে। তিন শিশু নিখোঁজ হয়।
/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি