কুয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত সিদ্দিকের বাড়িতে শোকের মাতম

কুমিল্লা প্রতিনিধি
২৯ জুন ২০১৭, ২৩:৪১আপডেট : ২৯ জুন ২০১৭, ২৩:৪১

সিদ্দিকুর রহমান কুয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিপুর গ্রামের সিদ্দিকুর রহমানের (৫০) বাড়িতে এখন শোকের মাতম। কারণ তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তাকে হারিয়ে এই পরিবারের একমাত্র সম্বল এখন ঘরভিটাই।
গত ২৭ জুন সন্ধ্যায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে কুয়েতের আবদালী-জাহারায় সড়ক দুর্ঘটনায় সিদ্দিকুর রহমানের মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় আরও দুই বাংলাদেশি নিহত হন। তাদের একজন চট্টগ্রামের আলাউদ্দিন, অন্যজন কুমিল্লার মাহমুদুল আলম। তবে মাহমুদের গ্রামের নাম জানা যায়নি।
কাশিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুর রশিদ বাংলা ট্রিবিউনকে জানান, ২০০৪ সালে সিদ্দিকুর রহমান কুয়েতে যান। তিনি সেখানে মসজিদে ইমামতি করতেন। চলতি বছরের প্রথম দিকে ছুটিতে দেশে এসেছিলেন। দুই মাস বাড়িতে থেকে ১০ মার্চ আবার কুয়েতে চলে যান তিনি।
সিদ্দিকুর রহমান উপজেলার কালিকাপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের রমিজ আলীর ছেলে। তার তিন মেয়ে ও এক ছেলে আছে। তাদের মধ্যে দুই মেয়ের বিয়ে হয়েছে। এছাড়া এক মেয়ে পঞ্চম শ্রেণিতে আর এক ছেলে পড়ছে নবম শ্রেণিতে।
/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী