ডাক্তার ছেলের কোপে প্রাণ হারালেন মা

জামালপুর প্রতিনিধি
০১ জুলাই ২০১৭, ২২:১৩আপডেট : ০১ জুলাই ২০১৭, ২২:৩৮

হত্যা

ডাক্তার ছেলের দায়ের কোপে প্রাণ হারালেন এক হতভাগী মা। মাতৃঘাতী এই সন্তানের নাম ফয়সাল ইবনে পলাশ, পেশায় চিকিৎসক। জামালপুর শহরের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিল সে। ঘটনার পর ঘাতক পলাশকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

শনিবার (১ জুলাই) বিকালে জামালপুরের নির্জন বাড়িতে নিজের হাতে কুপিয়ে বৃদ্ধ মাকে খুন করে এ চিকিৎসক সন্তান। এ ব্যাপারে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছিমুল ইসলাম জানান, শনিবার বিকাল ৪টার দিকে শহরের বজ্রাপুর এলাকার নিজস্ব বাসায় ডাক্তার ফয়সাল ইবনে পলাশ তার মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এলাকাবাসীর কাছে খবর পেয়ে নিহত ফাতেমা জামানের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নিহত ফাতেমা জামানের জামাতা তিতপল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, তার শ্যালক ‘ডাক্তার ফয়সাল’ মাদকাসক্ত ছিল। প্রায়ই নেশার জন্য নিজের মায়ের কাছে টাকা চাইতো সে। নেশার টাকা না পেয়ে তার শ্যালক এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন তিনি।

 /এএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান