রাঙামাটিতে যান চলাচল স্বাভাবিক

রাঙামাটি প্রতিনিধি
০৩ জুলাই ২০১৭, ১৭:২৮আপডেট : ০৩ জুলাই ২০১৭, ১৮:৪৯

রাঙামাটি রাঙামাটি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ির দেপ্পোছড়ি এলাকায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর পুনরায় যান চলাচল শুরু হয়েছে। রাঙামাটি সওজের নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মানিকছড়ির দেপ্পোছড়ি এলাকায় পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। খবর পেয়ে জেলা প্রশাসন দ্রুত রাস্তাটি পরিষ্কার করে।

রাঙামাটিতে রবিবার (২ জুলাই) রাত থেকে একটানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিপাতের কারণে আবার পাহাড় ধসের ঘটনা ঘটে। রাঙামাটি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ির দেপ্পোছড়ি এলাকায় পাহাড়ের একটি অংশ ধসে পড়ে।

জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত জানান, আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানার পর জেলা প্রশাসন থেকে রবিবার সন্ধ্যার পর থেকে মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়। এরপর প্রায় সারা রাতই বৃষ্টি হয়েছে যা এখনও অব্যাহত আছে। কয়েকটি আশ্রয়কেন্দ্রে নতুন করে কিছু আতঙ্কিত মানুষ আসছে। যারা আবার সকালে চলে গেছে। এই পর্যন্ত কোনও হতাহতের খবর জানা নেই।

উল্লেখ্য,গত ১৩ জুন নজিরবিহীন পাহাড়ধসে একমাত্র রাঙামাটিতেই ১২০ জন মানুষ মারা যান। আহত হয়েছিলেন অন্তত দুই শাতাধিক, যাদের অনেকে এখনও চিকিৎসাধীন আছেন।

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম