জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মে ২০২৪, ১৮:৪৮আপডেট : ০৫ মে ২০২৪, ১৮:৪৮

জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে গভীর রাত পর্যন্ত ইসরায়েলে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। শনিবার (৪ মে) জিম্মিদের ফিরিয়ে আনার চুক্তিরও আহ্বান জানিয়ে বিক্ষোভ করেছেন তারা। ব্রিটিশ বার্তা সংস্থা এই খবর জানিয়েছে।

তেল আবিবে বিক্ষোভে অংশ নেওয়া বিক্ষোভকারীরা যুদ্ধবিরোধী স্লোগান দিয়ে বলেন, জিম্মিদের দেশে ফিরিয়ে আনতে হবে। এছাড়া সংঘাত দীর্ঘায়িত করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভিযুক্ত করেন তারা।

এক বিক্ষোভকারী নাটালি এল্ডর বলেন, আমি এখানে একটি চুক্তিকে সমর্থন করার জন্য এসেছি। জিম্মিদের ফিরিয়ে আনতে হবে। সব জিম্মি, জীবিত, মৃতদের ফিরিয়ে আনতে হবে। এছাড়া এই সরকারকে পরিবর্তন করতে হবে।

এ বছর ৬ মে ইয়োম হাশোহ হলোকাস্ট স্মরণ দিবসের আগে এই বিক্ষোভ করা হয়েছে। গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য আন্তর্জাতিক চাপের মধ্যেও গাজায় ইসরায়েলি আগ্রাসন সাত মাসে গঁড়িয়েছে।

জিম্মি বার কুপারস্টেইনের খালা ওরা রুবিনস্টেইন বলেন, আশার কথা হলো, বার জীবিত আছেন। জিম্মিদের অনেককে মৃত বলে মনে করা হচ্ছে। কিন্তু তাদের সবাইকে ফেরত চায় তার তার পরিবার।

২৭ বছর বয়সী জিম্মি ইনবার হাইম্যানের খালা হান্না কোহেন বলেন, সবাইকে অবশ্যই ফিরিয়ে আনতে হবে। জানা গেছে, ইনবার হাইম্যানকে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তার মৃতদেহ এখনও গাজায় হামাসের হাতে রয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম