গৌরনদীতে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগের নেতা আটক

বরিশাল প্রতিনিধি
০৩ জুলাই ২০১৭, ২০:০০আপডেট : ০৩ জুলাই ২০১৭, ২০:০৫

আটক

বরিশালের গৌরনদী উপজেলা থেকে ৫০টি ইয়াবা বড়িসহ মাইনুল ঘরামী (৫০) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার (২ জুলাই) রাতে উপজেলার তাঁরাকুপি গ্রামের জহুরুল হক বেপারীর চাতালের কাছ থেকে তাকে আটক করা হয়। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

মাইনুল ঘরামী গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের মৃত আবুল হোসেন ঘরামীর ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক। জেলা আওয়ামী লীগের সম্পাদক তালুকদার মাহমুদ ইউনুস এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মাইনুল ঘরামীকে ধরতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সগীর হোসেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে মাইনুল ঘরামী। তবে তার সহযোগী নুরু ইসলাম বেপারী পালিয়ে যেতে সক্ষম হলেও মাইনুল ঘরামী ধরা পড়ে। এসময় তার দেহ তল্লাশি করে ৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, রবিবার রাতে গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সগীর হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মাইনুল ঘরামী ও তার সহযোগী নুরু ইসলাম বেপারীকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য আইনে মাইনুল ঘরামীর বিরুদ্ধে আরও ৫টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে; ওই সব মামলায় সে জামিনে ছিল।

ওসি মো. ফিরোজ কবির জানান, মাইনুল ঘরামীকে সোমবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

/এমএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান