হবিগঞ্জে নিখোঁজ দুই শিশু সিলেটে উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
০৪ জুলাই ২০১৭, ১৬:৪৭আপডেট : ০৪ জুলাই ২০১৭, ২০:৪৯

হবিগঞ্জ থেকে নিখোঁজ দুই শিশু চার দিন পর সিলেট থেকে উদ্ধার হবিগঞ্জ শহর থেকে নিখোঁজ দুই সহোদরকে চার দিন পর সিলেট থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) সকালে সিলেট শাহজালাল মাজার গেইট থেকে তাদের উদ্ধার করে পুলিশ। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক এ তথ্য জানান। এর আগে ভোরে নিখোঁজ ওই দুই ভাইয়ের এক আত্মীয় তাদের মাজার গেইটে দেখে পুলিশকে খবর দেন।
পুলিশ জানায়, শহরের ফায়ার সার্ভিস এলাকার আব্দুস শহীদ খানের দুই ছেলে সামির (১০) ও অভি (৮)। এর মধ্যে সামির শহরের বড়বহুলা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও অভি টাউন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। বেলা একটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে সামির ও অভিকে তাদের বাবা শহীদ খানের কাছে হস্তান্তর করা হয়।

ওসি ইয়াছিনুল হক ‘সকালে এই দুই শিশুকে সিলেট দরগা গেইট থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে নিখোঁজ দুই শিশু জানিয়েছে, তাদের পরিবার তাদেরকে ঘুরতে না নিয়ে যাওয়ায়, তারা অভিমান করে বাসা থেকে চলে যায়।’

উল্লেখ্য, হবিগঞ্জ শহরের ফায়ার সার্ভিস এলাকায় ‘ফাতেমা’ ভিলায় বসবাস করেন আব্দুস শহীদ। গত শনিবার সকালে তার দুই শিশুপুত্র নিখোঁজ হয়। সারাদিন আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর কোথাও না পেয়ে ওই দিন রাতেই তাদের পিতা আব্দুস শহীদ খান বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

/এসএমএ/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের