যৌতুকের মামলায় রাবি শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাবি প্রতিনিধি
০৪ জুলাই ২০১৭, ১৭:১৬আপডেট : ০৪ জুলাই ২০১৭, ১৭:৩৫

আদালত

স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় হাফিজুর রহমান নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (৩ জুলাই) বিকালে রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জুলফিকার উল্লাহ এ আদেশ দেন। বাদীর আইনজীবী শামসাদ বেগম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

হাফিজুর রহমান রাবির ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক।

আইনজীবী শামসাদ বেগম জানান, সোমবার দুপুরে হাফিজুর রহমানের বিরুদ্ধে আদালতে যৌতুক দাবির অভিযোগ করেন তার স্ত্রী। আদালত অভিযোগটি মামলা আকারে গ্রহণ করে হাফিজুর রহমানের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। মামলা নম্বর- ৬৫৫ সি/২০১৭ (বোয়ালিয়া)।

তিনি আরও জানান, ২০০৪ সালের ৩১ জানুয়ারি হাফিজুরের সঙ্গে বাদীর বিয়ে হয়। তাদের দুই সন্তানও রয়েছে। তবে দীর্ঘদিন যাবত হাফিজুর রহমান যৌতুক দাবি করে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। সবশেষ গত ৩০ এপ্রিল অধ্যাপক হাফিজুর রহমান ৫০ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রী-সন্তানদের ভাড়া বাড়িতে রেখে চলে যান। পরে তার স্ত্রী (মামলার বাদী) বিষয়টি নানাভাবে আপস করার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় আদালতে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, ‘আদালতের নির্দেশনা এখনও আমাদের হাতে আসেনি। আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে অধ্যাপক হাফিজুর রহমানের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে বার বার কল দিয়েও পাওয়া যায়নি।

তবে এ ব্যাপারে ক্রপ সায়েন্স বিভাগের সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘হাফিজুর রহমানের পারিবারিক সমস্যা চলছিল বলে শুনেছি। এ বিষয়ে তার সঙ্গে আমি বসতে চেয়েছিলাম, কিন্তু সময় হয়ে ওঠেনি। আজ তিনি বিভাগেও আসেনি।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী