পরশুরাম উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গ্রেফতার

ফেনী প্রতিনিধি
০৭ জুলাই ২০১৭, ০৭:৫৮আপডেট : ০৭ জুলাই ২০১৭, ০৮:০০

দুদক

চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাত করার অভিযোগে ফেনীর পরশুরাম উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন দেব কে গ্রেফতার করেছে দুদুক । বৃহস্পতিবার বিকালে  দুদকের উপ-পরিচালকের নেতৃত্বে দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম পরশুরাম শিক্ষা অফিস থেকে তাকে গ্রেফতার করেন । গ্রেফতারের পর তাঁকে পরশুরাম থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন ।

তিনি জানান, অভিযুক্ত সুমন দেব তার এর আগের কর্মস্থল রাঙ্গামাটি বরকল উপজেলায় কর্মরত থাকাকালে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তিন ব্যক্তির কাছ থেকে ১৩ লাখ টাকা আত্মসাত করেন। এই  অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়াও গত বছরের ৪ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত সহকারী শিক্ষক (প্রাক-প্রাথমিক) পরীক্ষায় ছবি বদল করে পরীক্ষায় অংশ নিতে সহায়তা করায় রাঙ্গামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সুমন দেব এর বিরুদ্ধে মামলা হয়।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, গ্রেফতারকৃত সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  সুমন দেবকে ফেনীর চিফ জুডিশিয়াল আদালতে পাঠানো হয় । আদালত তাকে ফেনী কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম