নির্দিষ্ট দল ও গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছে এইচআরডব্লিউ: হাছান মাহমুদ

চট্টগ্রাম ব্যুরো
০৭ জুলাই ২০১৭, ১৬:০৩আপডেট : ০৭ জুলাই ২০১৭, ১৬:০৭

হাছান মাহমুদ (ফাইল ছবি)

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইট ওয়াচকে (এইচআরডব্লিউ) ভাড়াটে সংগঠন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এইচআরডব্লিউ দেওয়া প্রতিবেদন প্রত্যাখান করে তিনি বলেছেন, ‘খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম বিভিন্ন সময় দেশের মানবাধিকার নিয়ে যেসব বিবৃতি দিয়েছেন তার সঙ্গে এইচআরডব্লিউর বিবৃতির কোনও তফাত নেই। সংগঠনটি নির্দিষ্ট দল ও গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছে।’

শুক্রবার (৭ জুলাই) চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে গুম-খুন নিয়ে সম্প্রতি এইচআরডব্লিউর প্রকাশিত প্রতিবেদন ও রামপালে বিদ্যুকেন্দ্র নির্মাণে ইউনেস্কোর আপত্তি প্রত্যাহারের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে হাছান মাহমুদ দাবি করেন, ‘এইচআরডব্লিউ আন্তর্জাতিকভাবে নিরপেক্ষতা হারানো একটি সংগঠন। এ সংগঠন ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের কাছ থেকে তথ্য-উপাত্ত নিয়ে বাংলাদেশ সম্পর্কে প্রচারণা চালাচ্ছে। এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও ভিত্তিহীন। আমরা তাদের বিবৃতি সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি।’

তিনি বলেন, ‘২০০১-২০০৬ পর্যন্ত ২১ হাজার আওয়ামী লীগ নেতাকর্মী গুম, খুনের শিকার হয়েছিলেন, তখন এইচআরডব্লিউ কোনও বিবৃতি দেয়নি। যখন পেট্রোল বোমা মেরে শত শত মানুষ পুড়িয়ে মারা হয়েছিল তখন তারা কোথায় ছিল! তখনও তারা কোনও বিবৃতি দেয়নি।’ বাংলাদেশে একটি রাজনৈতিক গোষ্ঠীর পক্ষ অবলম্বন না করে এইচআরডব্লিউকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সাবেক বন ও পরিবেশমন্ত্রী আরও বলেন, ‘এইচআরডব্লিউর সাবেক এক্সিকিউটিভ ডিরেক্টর আরিয়াহ নাইয়ার বর্তমানে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জর্জ সোরসের ওপেন সোসাইটি ইন্সটিটিউট’র (ওএসআই) প্রধান। ওএসআই হলো এইচআরডব্লিউর বড় অর্থ সহায়তাকারী প্রতিষ্ঠান। আর নাইয়ারের স্ত্রী ইভেট নাইয়ার হলেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরদের একজন। এর থেকে বুঝাই যায়, প্রতিবেদন দেওয়ার পিছনে যোগসূত্র কোথায়।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রভিত্তিক এইচআরডব্লিউ তাদের দেশে নিরাপত্তা বাহিনীর হাতে মারা যাওয়া শত শত মানুষের অধিকার নিয়ে কোনও বক্তব্য দেয় না। যুক্তরাষ্ট্রে এ বছরের প্রথম ছয় মাসে নিরাপত্তা বাহিনীর হাতে ৭শ’ মানুষ নিহত হয়েছে। সে ব্যাপারে তাদের কোনও বক্তব্য নেই। এতেও বুঝা যায়, তারা নির্দিষ্ট দল ও গোষ্ঠীর পক্ষে ভাড়াটে হিসেবে কাজ করছে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক মহিবুল ইসলাম চৌধুরী নওফেল।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি