নীলফামারী-১ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

নীলফামারী প্রতিনিধি
০৮ জুলাই ২০১৭, ১৭:৩৯আপডেট : ০৮ জুলাই ২০১৭, ১৭:৪৭

ডোমারে মতবিনিময় সভায় কথা বলছেন খায়রুল আলম বাবুল (ছবি-নীলফামারী প্রতিনিধি)

নীলফামারী-১ আসন (ডোমার-ডিমলা) থেকে আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল। শনিবার (৮ জুলাই) বেলা ১টার দিকে শহরের ডাকবাংলো সম্মেলন কক্ষে উপজেলা কৃষকলীগের সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

খায়রুল আলম বাবুল বলেন, ‘১৯৬৯ সালে ছাত্রলীগে যোগদানের মাধ্যমে রাজনীতি শুরু করি। গত ৪৭ বছরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আছি। তৃণমূল নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। এবার জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ডোমার-ডিমলার (আসন-১) মানুষের জন্য কাজ করতে চাই।’

মতবিনিময় সভার সভাপতি আওয়ামী লীগ নেতা হাবিবুর বলেন, ‘সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এবার কোনও হাইব্রিড নেতাকে দলের মনোনয়ন দেওয়া হবে না। তৃণমূলের সমর্থনে মনোনয়ন দেওয়া হবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে খায়রুল আলম বাবুলকেই নৌকা প্রতীক দেওয়া হবে এবং তিনি বিজয়ী হয়ে মানুষের জন্য কাজ করতে করবেন।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- উপজেলা তাঁতীলীগের আহবায়ক শাহজাহান সরকার বুলু, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মো. ফারুক হোসেন, কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. সাদেকুল ইসলাম মোনাসহ অনেকে।

/এমএ/

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম