যুবলীগ নেতার ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা ‘খুন’

ঠাকুরগাঁও প্রতিনিধি
১২ জুলাই ২০১৭, ১০:০৩আপডেট : ১২ জুলাই ২০১৭, ১০:৩৩

নিহত আব্দুল মান্নানের মরদেহ (ছবি- ঠাকুরগাঁও প্রতিনিধি)

অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ঠাকুরগাঁও সদর উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মান্নানকে ছুরিকাঘাতে খুনের অভিযোগ উঠেছে যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সজিব দত্তের বিরুদ্ধে। এসময় সদর উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা জুম্মন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) এটিএম শিফায়াতুল মাজদার সিফাত নিশ্চিত করেছেন।

স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মান্নান ইসলাম নগর এলাকার মৃত তসির উদ্দিনের ছেলে ও সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক।

আহত জুম্মন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে সদর থানা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী জানান, দুই দিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সজিব দত্ত ও আব্দুল মান্নানের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। মঙ্গলবার রাতে শহরের মুন্সিরহাট এলাকায় আব্দুল মান্নানের ওপর সজিব দত্ত ও যুবলীগ নেতা শান্ত ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় বাচাঁনোর চেষ্টা করে সজিব ও শান্তের ছুরিকাঘাতে আহত হন জুম্মন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনার পথে আব্দুল মান্নান মারা যান। জুম্মন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক অফিসার ডা. সুব্রত রায় বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হাসপাতালে আনার আগেই আব্দুল মান্নান মারা যান। আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

আহত জুম্মন (ছবি- ঠাকুরগাঁও প্রতিনিধি)

ওসি এটিএম শিফায়াতুল মাজদার সিফাত বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।’

তিনি আরও জানান, সজিবের বিরুদ্ধে ছিনতাই, মাদক ব্যবসা, টেন্ডারবাজি, জোর করে জমি দখলসহ নানান অভিযোগ পেয়েছি। সে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবীশীষ দত্ত সমীরের ছোটভাই ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি অরনাশু দত্ত টিটোর চাচাতো ভাই।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল ও পুলিশ সুপার ফারহাত আহম্মেদ হাসপাতালে নিহত আব্দুল মান্নান ও আহত জুম্মনকে দেখতে গিয়ে অভিযুক্তদের দ্রুত আটকের আশ্বাস দেন।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে