নারায়ণগঞ্জে ৪ সংস্কৃতিকর্মীকে কুপিয়ে আহতের ঘটনায় মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ জুলাই ২০১৭, ১৭:০২আপডেট : ১২ জুলাই ২০১৭, ১৭:০২

Narayanjang নারায়ণগঞ্জের শহীদ মিনারে সুন্দরবন রক্ষার দাবিতে আন্দোলনকারী কবি আরিফ বুলবুলসহ চার সংস্কৃতিকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক রফিউর রাব্বি বাদী হয়ে অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মামলাটি করেছেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান মিয়া এ তথ্য জানান।

ওসি মো. আসাদুজ্জামান মিয়া বলেন, ‘আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের মাধ্যমে গ্রেফতারের চেষ্টা করছি।’
মামলার এজাহারে উল্লেখ করা হয়, মঙ্গলবার সন্ধ্যায় সমাবেশ শেষে শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি অমল আকাশ, কার্য্যকরী সদস্য শিল্পি শাহীন মাহমুদ, প্রতিনিধি পরিষদের সদস্য কবি আরিফ বুলবুল, ছড়াকার আহম্মেদ বাবলু অবস্থান করছিলেন। সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে অতর্কিতে ১০-১২ জনের একটি সন্ত্রাসী যুবক দল হাতে লাঠিসোটা, লোহার মোটা এঙ্গেল ও অন্যান্য দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিতে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় কবি আরিফ বুলবুলসহ চারজন আহত হন।
/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ