সেই পুলিশ কনস্টেবল পারভেজকে সম্মাননা

কুমিল্লা প্রতিনিধি
১২ জুলাই ২০১৭, ১৮:০০আপডেট : ১২ জুলাই ২০১৭, ১৮:০১

কুমিল্লায় পুলিশ কনস্টেবল পারভেজকে সম্মাননা দুর্ঘটনার পর নর্দমায় ডুবতে থাকা বাসের যাত্রীদের বাঁচানোয় কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ কনস্টেবল মো. পারভেজ মিয়াকে সম্মাননা দিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুমিল্লা উত্তর জেলা শাখা। বুধবার (১২ জুলাই) দাউদকান্দির গৌরীপুর পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ ও কনস্টেবল পারভেজ মিয়াকে নিসচা’র সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নিসচার প্রতিষ্ঠাতা সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পক্ষে পারভেজকে কুমিল্লা উত্তর জেলা নিসচা ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে পর্তুগাল প্রবাসী সাইফুল ইসলাম হাসান ৫ হাজার টাকা এবং দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মো. আল-আমিন মিয়াজী ৫ হাজার টাকা পুরস্কার প্রদান করেন।

নিসচা’র কুমিল্লা উত্তর জেলার সভাপতি সাংবাদিক লিটন সরকার বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আসাদুজ্জামান আসাদ, দাউদকান্দি পৌর প্যানেল মেয়র মো. রকিব উদ্দিন, পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোটারিয়ান মোসা. সেলিনা আক্তার, নিসচা’র যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আলমগীর হোসেন, উপদেষ্টা কবি মো. আলী আশরাফ খান, সাংবাদিক মো. ওমর ফারুক মিয়াজী প্রমুখ।

উল্লেখ্য ৭ গত জুলাই গৌরীপুরে দুর্ঘটনা কবলিত একটি বাসের যাত্রীদেরকে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেন কনস্টেবল পারভেজ।

/এফএস/

আরও পড়ুন- 

সেই মানবিক পুলিশ কনস্টেবলের কথা

কনস্টেবল পারভেজের উপস্থিত বুদ্ধিতে রক্ষা পেলো খাদে পড়া বাসের যাত্রীরা

সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম