শিবপুরে অস্ত্র ও গানপাউডারসহ নারী আটক

নরসিংদী প্রতিনিধি
১৪ জুলাই ২০১৭, ১৮:৪১আপডেট : ১৪ জুলাই ২০১৭, ১৮:৪১

নরসিংদীর শিবপুরে অস্ত্র ও গানপাউডারসহ নারী আটক নরসিংদীর শিবপুরে দুটি বিদেশি পিস্তল, ২৫ রাউন্ড গুলি ও ৫০০ গ্রাম গানপাউডারসহ সুফিয়া বেগম (২৮) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুলাই) দুপুরে শিবপুর উপজেলার ভরতেরকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সুফিয়া আটক হওয়ার পর স্বামী  ভরতেরকান্দি গ্রামের রাজমিস্ত্রি কামরুল মিয়া পলাতক রয়েছেন। নরসিংদীর সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) রিজওয়ান আহমেদ রাজু এ তথ্য নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবপুর থানা পুলিশ ভরতেরকান্দি গ্রামের কামরুল মিয়ার বাড়িতে অভিযান চালায়। কামরুলের ঘরে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ২১ রাউন্ড গুলি ও ৫০০ গ্রাম গানপাউডার পাওয়া যায়।

পেশায় রাজমিস্ত্রি কামরুল অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম