সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ায় স্যাটেলাইট ক্লিনিকের কার্যক্রম শুরু

চট্টগ্রাম ব্যুরো
১৯ জুলাই ২০১৭, ২৩:২৩আপডেট : ১৯ জুলাই ২০১৭, ২৩:২৭

সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ায় স্যাটেলাইট ক্লিনিকের কার্যক্রম শুরু হাম আক্রান্ত হয়ে ৯ শিশুর মৃত্যুর পর সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ায় স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৯ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জনের নেতৃত্বে একটি টিম ওই এলাকায় গিয়ে স্যাটেলাইট ক্লিনিকের কার্যক্রম শুরু করে। এদিন একইসঙ্গে ওই পাড়ায় টিকাদান কর্মসূচিও শুরু হয়।

এ সময় জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘এই অস্থায়ী স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে প্রতি সপ্তাহে একদিন পাড়ার বাসিন্দাদের স্বাস্থ্যসেবা দেওয়া হবে। পাশাপাশি টিকাদান কেন্দ্রের মাধ্যমে মাসে একদিন করে পাড়ার শিশুদের টিকা দেওয়া হবে।’

তিনি বলেন, ‘প্রথম দিন পাড়ার চার শিশু ও দু’জন প্রসূতি মাকে টিকা দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে অন্য শিশুদের টিকা দেওয়া হবে। শুধু হাম নয়, শিশু ও প্রসূতি মাকে যেসব টিকা দেওয়া হয়- এর সবই এই কেন্দ্র থেকে সরবরাহ করা হবে। পাড়ার বয়স্কদেরও চিকিৎসা সেবা দেওয়া হবে। একটি স্থায়ী কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে সরকার থেকে যে ১০টি রোগের চিকিৎসা দেওয়া হয়, এখান থেকে এসব রোগের চিকিৎসাসেবা তারা পাবেন।’

পরে তিনি ত্রিপুরা পাড়ার ৬৫টি পরিবারের মধ্যে ৩০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ১০ হাজার ওরস্যালাইন বিতরণ করেন।

/এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম