সাংবাদিক মারধর: জামিন পেলেন রাবির ৪ ছাত্রলীগ নেতা

রাবি প্রতিনিধি
২২ জুলাই ২০১৭, ০২:৩৫আপডেট : ২২ জুলাই ২০১৭, ০২:৪১

আহত সাংবাদিক আরাফাত রহমান (ফাইল ছবি)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ও দ্য ডেইলি স্টারের সাংবাদিক আরাফাত রহমানকে মারধরের ঘটনায় হওয়া হত্যাচেষ্টা মামলায় চার ছাত্রলীগ নেতা জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২০ জুলাই) আদালত তাদের জামিন মঞ্জুর করেন। শুক্রবার রাতে এ সংক্রান্ত চিঠি পেয়ে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন মতিহার থানার তদন্ত কর্মকর্তা মাহবুব।

মাহবুব বলেন, ‘বৃহস্পতিবার চার আসামির জামিন মঞ্জুর করেন আদালত। আজ (শুক্রবার) এ সংক্রান্ত একটি চিঠি থানায় এসেছে।’

জামিনপ্রাপ্তরা হলেন- রাবি ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান কানন, আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহ-সভাপতি আহমেদ সজীব ও সাংগঠনিক সম্পাদক আবিদ আহসান লাবন।

প্রসঙ্গত, ১০ জুলাই বাস ভাঙচুরের ছবি তোলায় সাংবাদিক আরাফাত রহমানকে মারধর করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায় আরাফাত রহমান বাদী হয়ে মতিহার থানায় রাবি ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান কানন, আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহ-সভাপতি আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক আবিদ আহসান লাবনসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে ১৮ জুলাই জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বরাবর অভিযোগ দেন আরাফাত।

এদিকে, বাস ভাঙচুর করায় এক লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রাবি ছাত্রলীগের ওই চার নেতার নামে আরও একটি মামলা করেন দেশ ট্রাভেলস পরিবহনের বাসের সুপারভাইজার মানিক হোসেন।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম