মেহেরপুরে জঙ্গি সন্দেহে আটক শিশুসহ ২ নারীকে ছেড়ে দিয়েছে পুলিশ

মেহেরপুর প্রতিনিধি
২৩ জুলাই ২০১৭, ০৩:৩৩আপডেট : ২৩ জুলাই ২০১৭, ০৩:৪২

ছাড়া পেয়েছেন জঙ্গি সন্দেহে আটক শিশুসহ দুই নারী মেহেরপুরের গাংনীতে জঙ্গি সন্দেহে আটক মা মাবিয়া,মেয়ে রজনী এবং রজনীর দুই শিশু সন্তানকে  জিজ্ঞাসা শেষে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার রাত ১০টার পর তাদের ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন।

মেহেরপুরের পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ‘ছেড়ে দেওয়া হলেও তাদের ওপর নজরদারী করা হবে।’

জানা গেছে, আটক রজনী খাতুনের স্বামী আব্বাস উদ্দিন ১৫/২০ বছর যাবৎ গাংনীর বামুন্দি বাজারে কাপড়ের ব্যবসা করেন। তার এক ভাই শ্বশুরসহ বেশ কযেকজন আত্মীয় সৌদি আরবে চাকরি করেন। তারা আওয়ামী লীগ পরিবারের সদস্য বলে জানান গাংনী উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হাবিবর রহমান লিখন।

এদিকে বিষয়টি নিশ্চিত না হয়ে দু’জন নিরীহ নারী ও শিশুদের জঙ্গি সন্দেহে আটক এবং মিডিয়ায় তাদের ছবি প্রকাশ করায় এলাকাবাসী প্রথমে ক্ষোভ প্রকাশ করেছে। পরে তাদের ছেড়ে দেওয়ায় এলাকাবাসী পলিশের ওপর সন্তোষ প্রকাশ করে বলে জানান আওয়ামী লীগ নেতা হাবিবর রহমান লিখন।

উল্লেখ্য, মেহেরপুরের গাংনী উপজেলার  বামন্দিতে জঙ্গি আস্তানা সন্দেহে এক সৌদি প্রবাসীর বাড়িতে অভিযান চালিয়ে মাবিয়া ও রজনী নামের ওই দুই নারীকে দুটি সন্তানসহ আটক করেন  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে শনিবার সকাল সাড়ে ১০ টার সময় থেকে ওই বাড়িটি ঘিরে  রাখেন পুলিশের সদস্যরা।

/এপিএইচ/

আরও পড়ুন: 

মেহেরপুরে জঙ্গি আস্তানা সন্দেহে প্রবাসির বাড়ি তল্লাশি, দুই শিশু ও দুই নারী আটক

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী