মেহেরপুরে জঙ্গি আস্তানা সন্দেহে প্রবাসির বাড়ি তল্লাশি, দুই শিশু ও দুই নারী আটক

মেহেরপুর প্রতিনিধি
২২ জুলাই ২০১৭, ১৫:৫২আপডেট : ২২ জুলাই ২০১৭, ১৫:৫৭

মেহেরপুরের জঙ্গি আস্তানা সন্দেহে প্রবাসির বাড়ি তল্লাশি মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দিতে জঙ্গি আস্তানা সন্দেহে এক সৌদি প্রবাসির বাড়িতে তল্লাশি চালিয়ে মাবিয়া ও রজনী নামের দুই নারীকে সন্তানসহ আটক করে থানায় নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার সময় থেকে ওই বাড়িটি ঘিরে অভিযান চালায় পুলিশ।

মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ওই বাড়িতে অভিযান চালায়। অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ, গাংনী থানার ওসি আনোয়ার হোসেনসহ বিপুল সংখ্যক পুলিশ এতে অংশ নেন। এ সময় বাড়ির মধ্য থেকে দুটি শিশুসহ ভাড়াটিয়া মাবিয়া খাতুন, রজনি খাতুন নামের দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। মেহেরপুরের জঙ্গি আস্তানা সন্দেহে প্রবাসির বাড়ি তল্লাশি

পুলিশ সুপার জানান, ‘বেশ কয়েক দিন ধরে পাওয়া খবরের ভিত্তিতে আজ সকালে এই বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ি থেকে কোলের সন্তানসহ দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে বাড়ির মধ্যে কোনও আসবাবপত্র পাওয়া যায়নি। এমনকি বোমা অস্ত্র বা কোনও ধরণের নাশকতামূলক কোনও বস্তু পাওয়া যায়নি।’ মেহেরপুরের জঙ্গি আস্তানা সন্দেহে প্রবাসির বাড়ি তল্লাশি

তিনি আরও বলেন, ‘এই বাড়ির মালিক সৌদি প্রবাসি মেশকাত আলী। সকালে তার ছেলে হাসিবুরকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আমরা তাদের আত্মসমর্পণের কথা বললে তারা বাড়ি থেকে বেরিয়ে আসেন। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করবো। তবে গ্রেফতার করা হয়নি।’

/এফএস/ 

আরও পড়ুন- ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে মেহেরপুরে বাড়ি ঘেরাও

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী