রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৭, ০৪:২৭আপডেট : ২৩ জুলাই ২০১৭, ০৪:২৭
image

বিদ্যুৎস্পৃষ্ট

রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় শরিয়তপুর টাওয়ারের ৮ম তলায় কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রি মারা গেছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এলাকার গ/৭০ হোল্ডিংয়ে রয়েল (২৬) নামে ওই রাজমিস্ত্রী বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে রাজধানীর উত্তরখানে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছামিদুল হক (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। ছামিদুল হক শেরপুর জেলার নালিতাবাড়ি থানাধীন সিটপাড়া নামক এলাকার মৃত শামছুল হকের ছেলে। উত্তরখানের জামতলা এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।

উত্তরখান থানার উপ-পরিদর্শক মো. মকবুল জানান, বালুর মাঠের একটি বাড়িতে রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান ছামিদুল। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এআইবি/এমএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের