শ্রীপুরে গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা

গাজীপুর প্রতিনিধি
২৩ জুলাই ২০১৭, ১৬:২১আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৬:২৯

গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে আমেনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের দাবি, পারিবারিক কলহের জেরে আমেনা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। রবিবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে পুলিশ আমেনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আমেনা টাঙ্গাইলের বাসাইল উপজেলার মিরিকপুর গ্রামের মৃত ছলিম উদ্দিনের মেয়ে এবং স্থানীয় সোহাগ মিয়ার স্ত্রী।

নিহতের বড়বোন সালেহা খাতুনের অভিযোগ, ‘আমেনার স্বামী সোহাগ তার বড় মেয়ের শাশুড়ি জরিনার সঙ্গে প্রায় দুই বছর ধরে পরকিয়া করে আসছে। বিষয়টি টের পেয়ে আমেনা সোহাগকে প্রায়ই বাধা দিতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া লেগেই থাকতো। শনিবার রাতে আবারও পরকিয়ার বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির পর আমি গিয়ে বিষয়টির মীমাংসা করে আসি। এরপর সকালে গিয়ে দেখি, সোহাগ আমেনার লাশ নিয়ে বসে আছে। আমাকে দেখে সোহাগ জানায়, আমেনা সকাল সাড়ে ৮টার দিকে ওয়াশরুমে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।’

এসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘সালেহাকে হত্যা করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

/এসএসএ/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী