চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাশের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে

চট্টগ্রাম ব্যুরো
২৩ জুলাই ২০১৭, ১৬:৫৮আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৭:২৩

ফলাফল প্রকাশের পর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের শিক্ষার্থীদের উল্লাস। ছবি-রবীন চৌধুরী

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার পাশের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। এ শিক্ষাবোর্ডে এবার পাশ করেছে ৬১ দশমিক ৯ শতাংশ শিক্ষার্থী ও জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩শ ৯১ জন। গত বছর এই শিক্ষাবোর্ডে পাশের হার ছিল ৬৪ দশমিক ৬০ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ২শ ৫৩ জন।

রবিবার (২৩ জুলাই) দুপুর দেড়টায় নগরীর মুরাদপুরের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান। 

এসময় পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘এবার সারা দেশেই ফলাফল খারাপ হয়েছে। সে তুলনায় আমরা খুব খারাপ করিনি। গতবার আমাদের পাশের হার ছিল ৬৪ দশমিক ৬০ শতাংশ। এবার তা কমে হয়েছে ৬১ দশমিক ৯ শতাংশ।’

তিনি আরও বলেন, ‘গ্রামের শিক্ষার্থীরা বেশি খারাপ করায় সার্বিক ফলাফলের ওপর প্রভাব পড়েছে। এবার ১৩শ ৯১ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ১২শ ২৫ জনই মহানগরের। তিনটি পার্বত্য জেলাসহ নগরীর বাইরের উপজেলাগুলোতে পাস করা শিক্ষার্থীর মধ্যে মাত্র ১শ ৮৭ জন জিপিএ-৫ পেয়েছেন।’

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাশের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। ছবি-রবীন চৌধুরী

ফলাফলে বিশ্লেষণে দেখা যায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে। ছেলেদের পাশের হার ৫৯ দশমিক ৫৫ শতাংশ ও মেয়েদের পাশের হার ৬২ দশমিক ৬৫ শতাংশ।

এবার সবচেয়ে বেশি ফেল করেছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাশের হার ৪৭ দশমিক ৪৯ শতাংশ। অন্যদিকে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছে ৭৭ দশমিক ৩৪ শতাংশ। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পাশ করেছে ৬৫ দশমিক ৩৬ শতাংশ।

উল্লেখ্য, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে সর্বমোট ৮৩ হাজার ১শ ৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে ৪১ হাজার ৯শ ৩২ জন ছাত্র এবং ৪১ হাজার ২শ ৬১ জন ছাত্রী।

এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম