উপজেলা ভোট

প্রথম দুই ঘণ্টায় গড়ে ৭-৮ শতাংশ ভোট পড়েছে, ধারণা ইসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২৪, ১২:২৫আপডেট : ০৮ মে ২০২৪, ১২:৪৮

ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে কোনও ধরনের গোলযোগের খবর মেলেনি। তবে ভোটার উপস্থিতি তুলনামুলক কম দেখা গেছে। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে দেশের ১৩৯টি উপজেলায় ভোট শুরু হয়। এরমধ্যে ২২টিতে ইভিএমে ভোট হচ্ছে; বাকিগুলোয় ব্যালট পেপারে। আগারগাঁওস্থ নির্বাচন ভবনে কেন্দ্রীয়ভাবে ভোট পরিস্থিতি তদারকি করছে আইনশৃঙ্খলা মনিটরিং সেল।

ইসি কর্মকর্তারা জানান, সার্বিকভাবে প্রথম দুই ঘণ্টায় গড়ে ১০ শতাংশের কম ভোট পড়ার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। কেন্দ্রভিত্তিক তথ্য সব জায়গা থেকে ইসির অ্যাপে আপলোড দেওয়াও হয় নি। ইভিএমের তথ্য দ্রুত পাওয়ায় একটা ধারণা মিলছে।

আজ বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘সবখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কোথাও থেকে কোনো গোলযোগ বা তেমন কোনো অনিয়মের তথ্য আমাদের কাছে এখনও আসেনি। ভোটার উপস্থিতিও কম তথ্য পেয়েছি। প্রথম দুই ঘণ্টায় (৮টা থেকে ১০টা) কেন্দ্রভিত্তিক কোথাও ৭ শতাংশ, কোথাও ৮ শতাংশ, আবার কোথাও ৩ শতাংশ ভোটার উপস্থিতির তথ্য পেয়েছি।’

কিছু প্রদিবেদন এসেছে উল্লেখ করে তিনি জানান, ভোট শুরুর আগে বিধিভঙ্গের কারণে সুনামগঞ্জের শাল্লায় প্রিসাইডিং অফিসারসহ কয়েকজনকে আটক করা হয়। এছাড়া পাবনার সুজানগর, কুষ্টিয়া সদর উপজেলায় কয়েকজনকে আটক করা হয়েছে। আর ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছে দিয়ে ফেরার পথে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ইউএনও-এর গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন।

/ইএইচএস/ইউএস/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম