দিনাজপুর বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪৪, ছাত্রীরা এগিয়ে

দিনাজপুর প্রতিনিধি
২৩ জুলাই ২০১৭, ১৭:৪৩আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৮:১৪

দিনাজপুর শিক্ষা বোর্ড

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় এবার পাস করেছে ৬৫ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯শ ৮৭ জন। গতবারের তুলনায় মোট জিপিও-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমলেও, পাশের হারে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। 

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান রবিবার (২৩ জুলাই) এ ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, ‘ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি। ৬৮ দশমিক ২৯ ভাগ ছাত্রী পাশ করলেও, ছাত্রদের পাশের হার মাত্র ৬২ দশমিক ৮১ ভাগ।’

পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, ‘১ লাখ ৭ হাজার ১শ ৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৫ হাজার ৪শ জন। পাস করেছেন ৬৮ হাজার ৯শ ৭২ জন। এর মধ্যে ছাত্র ৩৫ হাজার ২ জন ও ছাত্রী ৩৩ হাজার ৯শ ৭০ জন।’

এছাড়াও মোট ২৩ হাজার ৪শ ৩৯ জন শিক্ষার্থী একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, গতবারের তুলনায় এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এবার জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯শ ৮৭ জন। এর মধ্যে ছাত্র ১ হাজার ৭শ ৯১ জন এবং ছাত্রী ১ হাজার ১শ ৯৬ জন।

এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম