রাজশাহী শিক্ষাবোর্ডে ২৫ ভাগ শিক্ষার্থী ইংরেজিতে ফেল

রাজশাহী প্রতিনিধি
২৩ জুলাই ২০১৭, ২৩:২৫আপডেট : ২৩ জুলাই ২০১৭, ২৩:৪৭

রাজশাহী শিক্ষা বোর্ড

রাজশাহী শিক্ষাবোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় শুধু ইংরেজি বিষয়ে ফেল করেছে ২৫ দশমিক ২৯ ভাগ শিক্ষার্থী। এ কারণে রাজশাহীর ফলাফলে কিছুটা বিপর্যয় ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, শুধু এক বিষয়েই অকৃতকার্য হয়েছে ২৭ হাজার ৪শ ৬১ জন শিক্ষার্থী। এরমধ্যে সবচেয়ে বেশি ফেল করেছে ইংরেজিতে। অন্যান্য বিষয়ে ফেল করার হার এক থেকে তিন শতাংশ। 

এ ব্যাপারে রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তরুণ কুমার সরকার বলেন, ‘শুধু ইংরেজিতে ফেল করেছে ২৫ দশমিক ২৯ শতাংশ পরীক্ষার্থী। শিক্ষার্থীদের মনের মধ্যে ইংরেজি-ভীতি ভর করেছে। এজন্য আমরা শ্রেণিকক্ষে ইংরেজি বিষয়ে সব সময় বেশি গুরুত্ব দিতে বলি। কিন্তু অধিকাংশ শিক্ষার্থীই তা গ্রহণ করতে চায় না।’

তিনি আরও জানান, এখন থেকে ইংরেজি বিষয়টিকে খুব গুরুত্ব দেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্দেশনা পাঠানো হবে। তবে এজন্য শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অভিভাবকদের দায়িত্ব নেওয়া প্রয়োজন।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৭১ দশমিক ৩০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২শ ৯৪ জন। মোট পাস করেছে ৮৬ হাজার ৮শ ৭২ জন।

এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম