দুরারোগ্য ‘ডুশিনি মাসকুলার ডিসট্রফি’ রোগে আক্রান্ত সবুরের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি
২৪ জুলাই ২০১৭, ২১:৫০আপডেট : ২৪ জুলাই ২০১৭, ২২:০৪

তোফাজ্জেলের পরিবার, ডানে সবুর মেহেরপুরে দুরারোগ্য ‘ডুশিনি মাসকুলার ডিসট্রফি’ রোগে আক্রান্ত দুই সন্তান ও এক নাতির মৃত্যুর অনুমতি চেয়ে জানুয়ারি মাসে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলেন তোফাজ্জেল হোসেন। তার বড় সন্তান সবুর হোসেন (২৪) শনিবার দুপুরে বেড়পাড়ায় নিজেদের বাসায় মারা গেছেন। সবুরের মৃত্যুর খবর শুনে জেলা প্রশাসক পরিমল সিংহসহ স্থানীয় জনপ্রতিনিধিসহ অনেকেই সান্ত্বনা দিতে ভিড় করেছেন তোফাজ্জেলের বাড়িতে।
২০০২ সালেই ‘ডুশিনি মাসকুলার ডিসট্রফি’ রোগে আক্রান্ত হন সবুর। পরে তার ছোট ভাই রায়হানুল ইসলাম ও ভাগ্নে সৌরভও একই রোগে আক্রান্ত হয়। সবার চিকিৎসরা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েন তোফাজ্জেল। এক পর্যায়ে জানতে পারেন, দেশে এ রোগের কোনও চিকিৎসা নেই। ততদিনে স্থাবর-অবস্থাবর সব সম্পদ ব্যয় হয়ে গেছে তোফাজ্জেলের। তাই তিনি বাধ্য হয়ে জেলা প্রশাসকের কাছে দুই সন্তান ও এক নাতির মৃত্যুর আবেদন করেন।
এ সংক্রান্ত খবর বাংলা ট্রিবিউনসহ দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হলে ভারতের মুম্বাইয়ের নিউরোজেন ব্রেইন অ্যান্ড স্পাইন ইনস্টিটিউট তিন জনের চিকিৎসার দায়িত্ব নেয়। সম্প্রতি ওই প্রতিষ্ঠান থেকে চিকিৎসা নিয়ে দেশে আসেন সবুর, রায়হান ও সৌরভ। এর কয়েকদিনের মধ্যেই মারা গেলেন সবুর। তার মৃত্যুতে গোটা বেড়পাড়া গ্রামেই নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন-

নিরাময়যোগ্য নয় ‘ডুশিনি মাসকুলার ডিসট্রফি’!

২ সন্তান ও নাতির মৃত্যুর অনুমতি চেয়ে আবেদন!

স্বেচ্ছামৃত্যুর অনুমতি নয়, আর্থিক সহায়তা চান তোফাজ্জেল

আত্মহত্যার অনুমতি চাওয়া তোফাজ্জলের সপরিবারে ঘুরে দাঁড়ানোর গল্প

/এআর/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম