অটোরিকশার ওপর গাছ পড়ে নিহত ২

বরিশাল প্রতিনিধি
২৬ জুলাই ২০১৭, ০৩:২৫ আপডেট : ২৬ জুলাই ২০১৭, ০৮:৪৫

বরিশাল

বরিশালের হিজলা উপজেলায় মঙ্গলবার (২৫ জুলাই) রাতে একটি চলন্ত অটোরিকশার ওপর গাছ উপড়ে পড়ায় প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি। এসময় আরও একজন আহত হন। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার রাতে হরিনাথপুর থেকে দুই যাত্রী নিয়ে মৌলভিরহাটের দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। রাত সাড়ে নয়টার দিকে পূর্বকান্দি নামক স্থানে পৌঁছালে অটোরিকশাটির ওপর একটি বাবলা গাছ উপড়ে পড়ে। ঘটনাস্থলেই চালকসহ একজন যাত্রী নিহত ও অরেকজন আহত হন। আহত রাজিবকে (১৬) উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন-অটোচালক নোমান সরদার (২০) ও যাত্রী বকুল দেবনাথ (৩০)।’

ওসি আরও জানান, বৃষ্টির কারণে গাছের গোড়ার মাটি নরম হয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে।

এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লাইভ লোকেশন পাঠিয়ে বাবাকে নিয়ে যেতে বলেছিল, গিয়ে পেলেন মেয়ের লাশ
লাইভ লোকেশন পাঠিয়ে বাবাকে নিয়ে যেতে বলেছিল, গিয়ে পেলেন মেয়ের লাশ
এনসিপি ভারতবিরোধী নয়, আধিপত্যবাদবিরোধী: আসিফ মাহমুদ
এনসিপি ভারতবিরোধী নয়, আধিপত্যবাদবিরোধী: আসিফ মাহমুদ
দুই মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন
দুই মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’