‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 

বিনোদন ডেস্ক
০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৭ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৭

মৃত্যু নিয়ে বহু বছর আগেই ভেবেছিলেন বলিউড অভিনেতা নানা পাটেকার। জীবনের মতোই নিজের মৃত্যুর কথাও বলেছিলেন অকপটে। এমনকি নিজের শেষকৃত্যের জন্য ১২ মণ কাঠও আলাদা করে রেখে দিয়েছিলেন তিনি। চেয়েছিলেন, সেই কাঠ যেন শুকনো হয়; ভেজা কাঠে ধোঁয়া হয়ে উপস্থিত স্বজনদের চোখে পানি এলে যেন ভুল করে কেউ না ভাবেন, তারা তার জন্য কাঁদছেন।

২০২৩ সালের সেপ্টেম্বরে ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ সিনেমার প্রচারে দেওয়া এক সাক্ষাৎকারে মৃত্যু নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছিলেন নানা। ১৫ সেপ্টেম্বর ২০২৩-এ প্রকাশিত আজতকের ওই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মৃত্যু অবশ্যম্ভাবী এবং একদিন তাকে চলে যেতে হবে। তার কাছে জীবনের শেষ সম্পত্তি ছিল মাত্র ১২ মণ কাঠ।

নানা বলেছিলেন, ‘আমার ১২ মণ কাঠ লাগবে। এটাই আমার শেষ সম্পত্তি। এটা নিয়েই আমি চলে যাব।’ নিজের শেষকৃত্যের জন্য কাঠ ইতোমধ্যে আলাদা করে রাখার কথাও জানান তিনি।

তবে মৃত্যুর মতো গম্ভীর বিষয়েও নিজের স্বভাবসুলভ রসবোধ হারাননি নানা। স্পষ্ট করে বলেছিলেন, তার শেষকৃত্যে যেন শুকনো কাঠ ব্যবহার করা হয়।‘আমার ১২ মণ কাঠ রাখা আছে। সেগুলো শুকনো। ওগুলো দিয়েই আমাকে পোড়াবেন। ভেজা কাঠ ব্যবহার করবেন না’, বলেছিলেন তিনি।

এরপরই আসে তার সেই রসিকতা। ভেজা কাঠে ধোঁয়া হলে উপস্থিতদের চোখে পানি আসতে পারে। আর তখন ভুল বোঝাবুঝি হতে পারে বলে জানিয়েছিলেন নানা।

তার ভাষায়, ‘তখন চোখ দিয়ে পানি আসবে... এমন অবস্থায় আমি ভুল বুঝতে পারি যে, তারা আমার জন্য কাঁদছে।’ এরপরই বলেছিলেন, ‘অন্তত মরার সময় ভুল বোঝাবুঝি থাকা উচিত নয়’।

মৃত্যু নিয়ে তার ভাবনা ছিল আরও বিস্তৃত। একই সাক্ষাৎকারে নানা বলেছিলেন, একজন মানুষ মারা গেলে একসময় অন্যরা তাকে ছাড়াই জীবন এগিয়ে নেয়। তাই চিরকাল বেঁচে থাকার মতো করে সম্পদ জমিয়ে যাওয়ার খুব একটা অর্থ নেই বলেও নিজের ভাবনা তুলে ধরেছিলেন তিনি।

/এএস/ 
সম্পর্কিত
‘এমন অনন্য উপস্থিতি খুব কম অভিনেতারই ছিল’, নানা পাটেকারের মৃত্যুতে শোক মোদির
‘এমন অনন্য উপস্থিতি খুব কম অভিনেতারই ছিল’, নানা পাটেকারের মৃত্যুতে শোক মোদির
অভিনেতা নানা পাটেকার মারা গেছেন
অভিনেতা নানা পাটেকার মারা গেছেন
দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌ বাহিনী সদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌ বাহিনী সদস্যের মৃত্যু
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা ছেড়ে যুদ্ধে যান নানা পাটেকর, কতদিন ছিলেন ময়দানে
সিনেমা ছেড়ে যুদ্ধে যান নানা পাটেকর, কতদিন ছিলেন ময়দানে
ইংরেজি বলায় স্বামীর ধমক! সেই নারীর ভিডিও শেয়ার করলেন প্রিয়াঙ্কা
ইংরেজি বলায় স্বামীর ধমক! সেই নারীর ভিডিও শেয়ার করলেন প্রিয়াঙ্কা
নানা পাটেকার অভিনীত শেষ দুই সিনেমা কবে রিলিজ হবে
নানা পাটেকার অভিনীত শেষ দুই সিনেমা কবে রিলিজ হবে
শেষ বক্তব্যে যা বলেছিলেন নানা পাটেকার
শেষ বক্তব্যে যা বলেছিলেন নানা পাটেকার
নানা পাটেকারের জীবনের সেরা কয়েকটি সিনেমা
নানা পাটেকারের জীবনের সেরা কয়েকটি সিনেমা