বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম ব্যুরো
২৬ জুলাই ২০১৭, ০৫:২০আপডেট : ২৬ জুলাই ২০১৭, ০৫:২০

চট্টগ্রাম

বেতন ভাতার দাবিতে মঙ্গলবার (২৫ জুলাই) বিকালে  চট্টগ্রাম নগরীর খুলশী থানার টেক্সটাইল গেট এলাকায় সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে সরিয়ে দেন তাদেরকে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গোল্ডেন হরাইজন লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা মঙ্গলবার বিকাল সাড়ে পাঁটটার দিকে সড়কে নেমে আসেন। জুন মাসের বেতনের দাবিতে রাস্তা অবরোধ করা হয়েছে বলে জানান তারা। এসময় সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। বাধ্য কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।

বাংলাদেশ পোষাক প্রস্তুতকারক সমিতি (বিজিএমইএ) সূত্রে জানা যায়, বায়েজিদ বোস্তামি এলাকায় অবস্থিত গোল্ডেন হরাইজন লিমিটেড নামের কারখানাটি সানম্যান গ্রুপের একটি প্রতিষ্ঠান। সেখানে তিন হাজার শ্রমিক কাজ করেন। গত জুন মাসের বেতন পরিশোধের কথা ছিল মঙ্গলবারে (২৫ জুলাই)। কিন্তু মালিকপক্ষ বেতন না দেওয়ায় শ্রমিকরা রাস্তায় নামেন।

পরে এ ব্যাপারে পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার এসএম মোবাশ্বের হোসেন বলেন, ‘শ্রমিকরা রাস্তা অবরোধ করলে বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য আমরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করি। কিন্তু তারা কোন ধরণের সহযোগিতা করেনি।’

এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী