ওয়াটারএইডে পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখবেন ব্রিটেনের রাজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২৪, ১৮:৪৩আপডেট : ০৮ মে ২০২৪, ১৮:৪৩

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ওয়াটারএইডের রাজকীয় পৃষ্ঠপোষক হিসেবে তার ভূমিকা অব্যাহত রাখবেন। তিনি ১৯৯১ সাল থেকে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এই সময়কালে তিনি দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যাভ্যাস প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠানটির যাত্রাকে সমর্থন করে যাচ্ছেন।

বুধবার (৮ মে) ওয়াটারএইড এক বিবৃতির মাধ্যমে এসব কথা জানায়।

ওয়াটারএইড ইউকের প্রধান নির্বাহী টিম ওয়েনরাইট বলেছেন, ওয়াটারএইড অত্যন্ত কৃতজ্ঞ ও সম্মানিত যে রাজা তৃতীয় চার্লস আমাদের পৃষ্ঠপোষক হিসেবে তার ঘনিষ্ঠ সম্পর্ক অব্যাহত রাখবেন। ওয়াটারএইডের মূল লক্ষ্য প্রত্যেক মানুষের সর্বত্র নিরাপদ পানি, পরিচ্ছন্ন টয়লেট ও ভালো স্বাস্থ্যাভ্যাস নিশ্চিত করা, যা চার্লস তিন দশক ধরে সমর্থন করে আসছেন।

তিনি আরও জানান, রাজা তৃতীয় চার্লস জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়গুলোর ক্ষেত্রে একজন শক্তিশালী প্রচারক হিসেবে কাজ করে চলেছেন। খরার কারণে ঝরনা ও নলকূপ শুকিয়ে যাচ্ছে, আর ঝড় ও বন্যায় অবকাঠামোগত ক্ষতি করছে এবং জলাধারগুলোকে দূষিত করছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবের মুখোমুখি জনগোষ্ঠীর সঙ্গে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, তাদের টেকসই পানি ও স্যানিটেশন ব্যবস্থা তৈরি করে দিয়ে। আমরা জানি যে রাজা তৃতীয় চার্লস তার দৃঢ় আকাঙ্ক্ষার সঙ্গে সমগ্র বিশ্বকে একযোগে কাজ করতে আহ্বান করে চলেছেন, যার সাহায্যে আমরা পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যাভ্যাস সংকট দূর করতে পারবো।

সংস্থাটি জানায়, ওয়াটারএইডের প্রতি রাজা তৃতীয় চার্লসের সমর্থন যুক্তরাজ্য ও বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির কাজ ও প্রচেষ্টার প্রাধান্য বাড়াতে সহায়তা করেছে। তিনি উগান্ডা, তানজানিয়া, নাইজেরিয়া ও ঘানায় ওয়াটারএইডের কাজ দেখেছেন। তিনি দেখেছেন কীভাবে সেখানে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে একত্র হয়ে ওয়াটারএইড নির্ভরযোগ্য নিরাপদ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা করেছে। নির্ভরযোগ্য নিরাপদ পানির সরবরাহ সবাইকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যায়।

গত এক দশক ধরে রাজা তৃতীয় চার্লস ওয়াটারএইডের সমর্থনে স্যার মাইকেল ইভিসের আমন্ত্রণে গ্ল্যাসটনবারি উৎসবে ওয়াটারএইডের স্টল পরিদর্শন করেছে। তা ছাড়া আমাদের সমর্থক ও স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানিয়েছেন।

ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রাজা তৃতীয় চার্লস ওয়াটারএইডের রাজকীয় পৃষ্ঠপোষক হিসেবে তার ভূমিকা চালিয়ে যাবেন, এই সিদ্ধান্তে আমরা গর্বিত। তার নিরলস সহায়তায় ওয়াটারএইড বাংলাদেশ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সর্বজনীন নিরাপদ পানি এবং স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার কাজ চালিয়ে যেতে আরও অনুপ্রেরণা পাবে। জলবায়ুসহনশীল ও নারীবান্ধব কাজকে রাজা চার্লসের অবিচল সমর্থন আমাদের সেই চিন্তাকে বাস্তবে পরিণত করতে সাহায্য করবে।

টেকসই উন্নয়ন, বিশ্বব্যাপী পানি ও পরিবেশের নিরাপত্তার বিষয়গুলো রাজা তৃতীয় চার্লসের জন্য পছন্দনীয়। বিশ্ব মঞ্চে তার উপস্থিতি ও দৃষ্টিভঙ্গি এই বিষয়ে সঠিক পরিবর্তন ঘটাতে সহায়তা করে, যেমনটি ঘটেছিল যখন তিনি ২০২০ সালে ওয়াটারএইডের 'ওয়াটার অ্যান্ড ক্লাইমেট সামিট'-এ যোগ দিয়েছিলেন এবং একটি অনুপ্রেরণামূলক বক্তৃতা দিয়েছিলেন।

এ ছাড়া রাজা তৃতীয় চার্লস বেসরকারি খাতকে বৈশ্বিক জলবায়ু, জীববৈচিত্র্য ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের গতিবৃদ্ধির একটি প্রকৃত প্রভাবক হিসেবে 'সাসটেইনেবল মার্কেটস ইনিশিয়েটিভ' শুরু করেছেন। এর অংশ হিসেবে তিনি ২০২১ সালে ওয়াটারএইডের সঙ্গে 'রিজিলিয়েন্ট ওয়াটার অ্যাকসিলারেটর' শুরু করেছেন, যার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে পানি সংকটগ্রস্ত এলাকায় পাঁচ কোটি মানুষকে নির্ভরযোগ্য ও টেকসই পানির উৎসের সঙ্গে যুক্ত করা।

/এসও/এনএআর/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম