লক্ষ্মীপুরে তলিয়ে গেছে রোপা আমন, ভেসে গেছে মাছের ঘের

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৭ জুলাই ২০১৭, ০৪:১৬আপডেট : ২৭ জুলাই ২০১৭, ০৪:১৬

লক্ষ্মীপুরে  তলিয়ে গেছে রোপা আমন, ভেসে গেছে মাছের ঘের ২ টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার চার ইউনিয়নের প্রায় ৩০ হাজার লোক পানি বন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে রোপা আমনসহ বিভিন্ন ফসলি জমি, ভেসে গেছে মাছের ঘের।
স্থানীয় প্রভাবশালীরা ভুলুয়া নদীতে বাঁধ দিয়ে মাছ ধরার কারণে ১৫ দিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ পরিস্থিতে স্থানীয় কৃষকরা মানবেতর জীবন-যাপন করছেন।

এলাবাসী জানায়, জেলার রামগতির মেঘনা সংলগ্ন ভুলুয়া নদীর বিভিন্ন স্থানে নয়টি বাঁধ দিয়ে মাছ ধরছে স্থানীয় প্রভাবশালীরা। এতে পানি প্রবাহ বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি বন্দি হয়ে পড়ে রামগতি ও কমলনগর উপজেলার চরকাদিরা, চরপোড়াগাছা, চরবাদাম ও চরমটুয়াসহ চারটি ইউনিয়নের প্রায় ৩০ হাজার লোক। জলাবদ্ধতায় ভেসে গেছে শতাধিক মাছের ঘের, তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর রোপা আমন ও বীজতলা। এলাকার লোকজন ছোট ছোট সাঁকো তৈরি করে ও নৌকা দিয়ে চলাচল করছে। ঘর-বাড়ি ডুবে যাওয়ায় গবাদি পশু নিয়ে বিপাকে স্থাণীয় লোকজন। সমস্যা দেখা দিয়েছে রান্নাসহ গৃহস্থালীর বিভিন্ন কাজে। ভোগান্তির শিকার হচ্ছে স্কুলগামী ছাত্র-ছাত্রীরা।

লক্ষ্মীপুরে  তলিয়ে গেছে রোপা আমন, ভেসে গেছে মাছের ঘের এদিকে, জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া বাজারে বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী শত শত মানুষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী বলেন, ‘শিগগিরই যৌথ অভিযান চালিয়ে এসব বাঁধ অপসারণ করে জলাবদ্ধতা দূর করা হবে। এর পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী