সীতাকুণ্ডে হামে আক্রান্ত আরও ৫ শিশু হাসপাতালে

চট্টগ্রাম ব্যুরো
২৭ জুলাই ২০১৭, ০৪:০০আপডেট : ২৭ জুলাই ২০১৭, ০৪:৩০

হাসপাতালে ত্রিপুরা পাড়ার হামে আক্রান্ত শিশুরা (ফাইল ছবি) হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ার আরও পাঁচ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। জ্বর অনুভব করায় এই পাঁচ শিশুকে বুধবার (২৬ জুলাই) ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) ভর্তি করা হয়। এ তথ্য জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী।
সিভিল সার্জন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ (বুধবার) ত্রিপুরা পাড়ার আরও পাঁচ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা জ্বর অনুভব করলে অভিভাবকরা তাদের হাসপাতালে নিয়ে আসে। এই পাঁচ জনসহ এখন হাসপাতালে চিকিৎসাধীন শিশুর সংখ্যা ১৬। এর মধ্যে পাঁচ জন ফৌজদারহাটের বিআইটিআইডিতে এবং অন্যরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’
সিভিল সার্জন আজিজুর আরও বলেন, ‘এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ১১৫ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৯৯জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আজও ১২টি শিশু সুস্থ হয়ে চট্টগ্রাম মেডিক্যাল থেকে বাড়ি ফিরে গেছে।’
জ্বর, শরীরে ফুসকুড়ি, কাশি, পাতলা পায়খানাসহ অন্যান্য উপসর্গে আক্রান্ত হয়ে গত ৮ থেকে ১২ জুলাইয়ের মধ্যে ত্রিপুরা পাড়ার নয় শিশু মারা যায়। নিহত শিশুদের বয়স ছিল ১০ বছরের কম। প্রথমে রোগটিকে অজ্ঞাত হিসেবে ঘোষণা করে সিভিল সার্জন। পরে আক্রান্ত শিশুদের রক্ত ও প্রস্রাবের নমুনা পরীক্ষা করে জানা যায়, তারা হামে আক্রান্ত হয়েছিল। ত্রিপুরা পাড়ায় টিকাদান কর্মসূচি না থাকার পাশাপাশি তীব্র অপুষ্টির কারণেই রোগটি মহামারী হিসেবে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কর্তব্যে অবহেলার কারণে ছয় স্বাস্থ্য মাঠকর্মীকে বদলি করে স্বাস্থ্য অধিদফতর। পরে ২৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়

আরও পড়ুন-

রাঙামাটির ৬ আশ্রয়কেন্দ্রে এখনও ১৪শ’ মানুষ

কোটালীপাড়ায় স্কুলের শহীদ মিনার ভাঙচুর (ভিডিও)

লক্ষ্মীপুরে তলিয়ে গেছে রোপা আমন, ভেসে গেছে মাছের ঘের

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম